আয়তন
কালারমারছড়া ইউনিয়নের আয়তন ৭১৩২ একর (২৮.৮৬ বর্গ কিলোমিটার)।
জনসংখ্যা
২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী কালারমারছড়া ইউনিয়নের লোকসংখ্যা ৬২,৪৮৩ জন। এর মধ্যে পুরুষ ৩২,০৮৩ জন এবং মহিলা ৩০,৪০০ জন।
অবস্থান ও সীমানা
মহেশখালী উপজেলার উত্তরাংশে কালারমারছড়া ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ১৭ কিলোমিটার।
[২] এ ইউনিয়নের পশ্চিমে
কোহেলিয়া নদী,
মাতারবাড়ী ইউনিয়ন ও
ধলঘাটা ইউনিয়ন; দক্ষিণে
শাপলাপুর ইউনিয়ন; পূর্বে
শাপলাপুর ইউনিয়ন ও
চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়ন এবং উত্তরে
পেকুয়া উপজেলার উজানটিয়া ইউনিয়ন অবস্থিত।
নতুন সব খবর পেতে আমার ফেইসবুক পেইজে ঘুরে আসুন!
Comments
Post a Comment